নারীর ওপর বিচারবহির্ভূত শাস্তি বন্ধে রায় বাস্তবায়নের দাবি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১০ পিএম, ৯ এপ্রিল ২০২৩ রবিবার
ফাইল ছবি
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বড়জুম গ্রামে বেআইনী সালিশে একজন নারীকে বর্বরভাবে বেত্রাঘাত, পাথর নিক্ষেপ করার ঘটনায় তীব্র নিন্দা, গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বিচারবহির্ভূত শাস্তি বন্ধে সুপ্রীম কোর্টের রায় যথাযথ বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। আজ এক বিবৃতিতে সংগঠনটি এ দাবি জানায়।
বিবৃতিতে বলা হয়, গত ৪ এপ্রিল গ্রাম্য সালিশে বিয়ে বহির্ভূত সম্পর্কের অভিযোগে ওই নারীকে ৮২ টি বেত্রাঘাত ও ৮০টি পাথর নিক্ষেপ করা হয়। এক পর্যায়ে নির্যাতন সহ্য করতে না পেরে নির্যাতনের শিকার ওই নারী মাটিতে লুটিয়ে পড়েন। সালিশে মাতবররা ওই নারীকে এক মাস ঘর থেকে বের হতে নিষেধ করে। এ ঘটনায় ওই নারী চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করেছেন। মহিলা পরিষদ নেতৃবৃন্দ ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনাসহ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
জানা যায়, নির্যাতনের শিকার নারীর স্বামী ওমান প্রবাসী। দুই বছর আগে স্থানীয় এক অটোরিকশা চালক আবুল কালামের সাথে ওই নারীর পরিচয় হয়। ওই নারীর কাছ থেকে মোবাইল ফোন নিয়ে ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় আবুল কালাম। বিষয়টি এলাকার লোকজন জানতে পারলে দুজনের মধ্যে অনৈতিক সম্পর্ক থাকার অভিযোগ ওই নারীর বিরুদ্ধে বেআইনি সালিশ করে তাকে বর্বরোচিত শাস্তি দেয়।
বাংলাদেশ মহিলা পরিষদ বেআইনী সালিশে ফতোয়া, বিচার বহির্ভূত শাস্তি বন্ধে বাংলাদেশ সুপ্রিম কোর্টের রায়ের যথাযথ বাস্তবায়নের অনুরোধ জানায়। নেতৃবৃন্দ ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনাসহ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিবৃতিতে ঘটনার শিকার নারী ও তার পরিবারের সদস্যদের সুচিকিৎসা ও নিরাপত্তা নিশিচতকরণের দাবি জানিয়ে এ ধরণের ঘটনা প্রতিরোধে দেশব্যাপি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল


